জাতীয় ফিচার

“ডেঙ্গু ইস্যুতে সব প্রস্তুতি নিয়েছে সরকার”

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিশেষজ্ঞরা আমাদেরকে যেসব পরিসংখ্যান দিয়েছেন, সে অনুযায়ী আমরা সতর্ক আছি এবং সেটা অনুযায়ী আমাদের সবাই সচেতন আছে। সচেতনভাবে কাজ করছি বলেই হয়তো এখন পর্যন্ত এটা (ডেঙ্গু) নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য অংশীজনের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কীভাবে মশক নিধন অভিযান হবে, জানতে চাইলে তিনি বলেন, আমাদের অভিযান চলমান আছে। অভিযানের জন্য সব প্রস্তুতি আছে। আমাদের মশক নিধন কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছে এবং তারা আরও বেশি নিবিড়ভাবে কাজ করার জন্য প্রস্তুত। এ ছাড়া আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। এখানে আলোচনা হয়েছে, ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। আমার মনে হয় আমাদের সব প্রস্তুতি ঠিক আছে।

মো. তাজুল ইসলাম বলেন, আমাদের সংশ্লিষ্ট যেসব সংস্থা আছে, সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রক্রিয়া বেশ কয়েক বছর আগে থেকে আরম্ভ করেছিলাম। সেটা আমাদের চলমান আছে। নিবিড়ভাবে কাজ করার জন্য আজকের সভায় তারা স্ব-স্ব অবস্থান থেকে মতামত দিয়েছেন।

তিনি বলেন, গতবার আক্রান্তের পরিমাণ বেশি হলেও সিটি করপোরেশনের, বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনে পরিমাণ ছিল তুলনামূলক কম। আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হয়েছি, আমাদের ঢাকা শহরের মানুষকে আমরা আগের তুলনায় বেশি সচেতন করতে সক্ষম হয়েছি। মানুষ, একটিভিস্টরা আগের থেকে অনেক বেশি সচেতন।

আরও পড়ুনঃ সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র